বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

নরওয়েতে টিকা নিয়ে ২৩ জনের মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: করোনা টিকার প্রথম ডোজ নিয়ে ২৩ জনের মৃত্যুর পর অতিবৃদ্ধ ও চূড়ান্ত রকমের অসুস্থ মানুষের জন্য টিকাকে মারাত্মক ঝুঁকি হিসেবে অভিহিত করেছে নরওয়ে। ফলে করোনা টিকার সুরক্ষা ও পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে নতুন করে সংশয় দেখা দিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ শুক্রবার এমন খবর জানিয়ে লিখেছে, মহামারির অবসানে গোটা বিশ্বে দ্রুততার সঙ্গে করোনা টিকার অনুমোদন নিয়ে সমালোচনার মধ্যেই ইউরোপের একটি দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে টিকার সুরক্ষা নিয়ে এমন সতর্কবার্তা আসল।

দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, টিকার প্রথম ডোজ নেয়ার পর যে ২৩ জন মারা গেছেন এরমধ্যে ১৩ জনের সুরতহাল করে দেখা যাচ্ছে, টিকা নেয়ার পর প্রবীণদের জন্য টিকার সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলোও মারাত্মক আকার ধারণ করেছে।

নরওয়ের জনস্বাস্থ্য ইনস্টিটিউট বলছে, ‘মারাত্মকভাবে দূর্বল ও অসুস্থদের ক্ষেত্রে তুলনামূলক করোনা টিকার হালকা পার্শ্বপ্রতিক্রিয়াও মারাত্মক পরিণতি ঘটাতে পারে। আর এমনটা হতে পারে যাদের বয়স অনেক বেশি তাদের ক্ষেত্রেও।‘

এমন শঙ্কার কথা জানালেও দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ অবশ্য এমন কোনো নির্দেশনা জারি করেনি যে, তরুণ ও সুস্থ মানুষদের টিকা নেয়া উচিত হবে না। তবে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া মূল্যায়নে নরওয়ের জানানো এমন তথ্যকে বিশ্বজুড়ে শুরু হওয়া টিকাদান কর্মসূটির আগাম সতর্কবার্তা, বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

ইউরোপীয়ান মেডিসিনস এজেন্সির (ইএমএ) নতুন প্রধান ইমার কুক এ প্রসঙ্গে বলেন, ‘একবার গণহারে টিকার প্রথম ডোজ দেয়ার কাজটি হয়ে গেলে টিকাটির সুরক্ষার বিষয়টি নজরদারি করাটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

তবে যুক্তরাষ্ট্রে টিকাদান কর্মসূচি শুরুর পর ১৪ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে যে ১৯ লাখ মানুষকে টিকা দেয়া হয় এরমধ্যে ১১ জনের মারাত্মক অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছিল। এরমধ্যে বেশিরভাগ স্বাস্থ্যকর্মী বা নার্স।

অবশ্য যুক্তরাষ্ট্রের জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বলছে, এখন পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী টিকা নেয়ার এমন পার্শ্বপ্রতিক্রিয়ার হার প্রতি দশ লাখ মানুষের মধ্যে ১১ দশমিক ১ জন।

উল্লেখ্য, নরওয়ে ইতোমধ্যে আনুমানিক ৩৩ হাজার মানুষকে টিকা দিয়েছে। মহামারি এই ভাইরাসে আক্রান্ত হলে সবচেয়ে ঝুঁকির মুখে পড়বেন এমন বিবেচনায় দেশটিতে সবার আগে প্রবীণ ও বয়োজ্যেষ্ঠদের টিকা দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys