ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

ফেসবুক বলবে ফোনের ইন্টারনেট স্পিড!

  • প্রকাশ: ২৮ মার্চ ২০২৩
ফেসবুক বলবে ফোনের ইন্টারনেট স্পিড!

নিউজ ডেস্ক: ফেসবুকের মাধ্যমে যাচাই করা যায় ফোনের ইন্টারনেট স্পিড। স্মার্টফোন অক্ষত রাখতে যার ভূমিকা অনস্বীকার্য। কিন্তু অনেক সময় বিগড়ে যায় নেটওয়ার্ক। ওঠানামা করতে থাকে ফোনের ইন্টারনেট। এর জন্য কেউ কেউ গুগলের সাহায্য নেন। কিন্তু স্ক্রিনে চলা ফেসবুক ট্যাব থেকেই এক মুহূর্তে জেনে নিতে পারবেন ফোনের ইন্টারনেট গতি।

এ জন্য সর্বপ্রথম নিশ্চিত করতে হবে, ফেসবুক অ্যাপটি যেন লেটেস্ট ভার্সনে ইন্সটল করা থাকে। না থাকলে সেটি অবশ্যই করুন। পাশাপাশি ফেসবুকে লগ ইন থাকতে হবে অ্যাকাউন্ট। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই ফিচার কেবল ফেসবুকের অ্যান্ড্রয়েড ভার্সনেই ব্যবহার করা যাবে।

ফেসবুকে লগ ইন করার পর উপরে ডান দিকে থ্রি লাইন ডটে ক্লিক করুন। এখানে মেনু অপশনে একাধিক ফিচার দেখা যাবে, যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন।

– এরই মধ্যে নিচে স্ক্রল করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে ক্লিক করুন।

– এবার ‘ওয়াইফাই অ্যান্ড সেলুলার পারফরম্যান্স’ অপশনে ক্লিক দিন।

– এই পেজে ‘ইওর স্পিড’ অপশনে ক্লিক করতে হবে। তারপর ‘রান এ স্পিড টেস্ট’ নামে একটি অপশন আসবে।

উক্ত অপশনের নিচে ‘কন্টিনিউ’ অপশনে ক্লিক করতে হবে। আপনার ফোনের ইন্টারনেট স্পিড যাচাই করার জন্য ৩০ সেকেন্ড সময় নেবে ফেসবুক।

– ওই অপশনে ক্লিক করা মাত্রই একটি নতুন ট্যাব ওপেন হবে। যেখানে আপনার সেলুলার নেটওয়ার্কের ডাউনলোড স্পিড ও আপলোড স্পিড কত তা জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

– আপনার সেলুলার নেটওয়ার্কের ডাউনলোড ও আপলোড স্পিড ভালো না খারাপ তা স্ক্রিনে দেখিয়ে দেবে ফেসবুক।

– এই ইন্টারনেট স্পিডে কী কী কাজ ভালো করা যাবে- যেমন ভিডিও দেখা, ভিডিও চ্যাট ইত্যাদি- সেসবও লেখা থাকবে স্ক্রিনে।

দরকারি সময়ে এ ভাবে ঝটপট ফেসবুক ওপেন করেই স্মার্টফোনের ইন্টারনেট স্পিড সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। সূত্র: এই সময়

সর্বশেষ সংবাদ