ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্যারিসে প্যারিস টাইমসের দ্বিতীয় আন্তর্জাতিক বইমেলা, শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফ্রান্স’র ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশন’র সাধারণ সভা ও সাংগঠনিক মতবিনিময় অনুষ্ঠিত প্রবাসীদের অধিকার ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে নয়নের বৈঠক প্যারিসে বিশ্বনাথের ফয়ছল আহমেদ নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ফ্রান্সে নানা আয়োজনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি ফ্রান্সে আবুল খায়ের লিটনের জানাজার নামাজ শুক্রবার ফ্রান্সের বেসাঁসোঁতে বাংলাদেশ কমিউনিটি ACBB-এর অভিষেক ও সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠিত ফেসবুক পোস্টে দুর্ঘটনার কথা জানান তানজিন তিশা যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে বন্দুক হামলায় নিহত ১৪

ভাইরাল হলো চাঁদ

  • প্রকাশ: ২৪ মার্চ ২০২৩
ভাইরাল হলো চাঁদ

নিউজ ডেস্ক: আজ শুক্রবার থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। গতকাল বৃহস্পতিবার খালি চোখে অধিকাংশ মানুষই চাঁদ দেখতে পারেননি। তবে আজ শুক্রবার খালি চোখে চাঁদ দেখা যাচ্ছে। তবে এ চাঁদের সঙ্গে আছে একটি তারা। যে তারাটিকে অনেকেই শুক্র গ্রহ হিসেবে অভিহিত করছেন। চাঁদের ঠিক নিচেই এই তারা জ্বল জ্বল করছে।

এদিকে, চাঁদের নিচে তারার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বিভিন্ন জন তার ফেসবুক ওয়ালে চাঁদ-তারার এ ছবি পোস্ট করে নানা কিছু লিখছেন।

ইয়াসিন নামের এক ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর লিখেছেন, ‘আজকের চাঁদটা তাহার মতোই সুন্দর।’

সানজিদা সনকা নামের রাজবাড়ী সদরের এক আবৃত্তিশিল্পী লিখেছেন, ‘এত সুন্দর চাঁদ, নিচে একটা তারা। এখনো কেউ বাইরে গেলেই দেখতে পাবে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. শিমুল সরদার লেখেন, ‘আজ চাঁদ ও শুক্র গ্রহ একইসাথে (আকাশে চাঁদ ও ভেনাস একত্রে হয়ে গেছে) তাই চাঁদের মাঝ বরাবর নিচে তারাটি দেখা যাচ্ছে।’

তরিকুল ইসলাম নামের এক প্রকৌশলী লিখেছেন, ‘পবিত্র রমজান মাসের প্রথম রোজা সন্ধ্যার আকাশে এক বিরল দৃশ্য চাঁদ এবং শুক্রগ্রহ।’

সৈয়দ মেহেদী হাসান নামের এক সাংবাদিক লেখেন, ‘আরবি হরফ ب এর মতো দেখতে আজকের আকাশের চাঁদ ও তারা। চমৎকার দৃশ্য।’

সর্বশেষ সংবাদ
ফ্রান্সে নানা আয়োজনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি

ফ্রান্সে নানা আয়োজনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি