ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্যারিসে প্যারিস টাইমসের দ্বিতীয় আন্তর্জাতিক বইমেলা, শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফ্রান্স’র ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশন’র সাধারণ সভা ও সাংগঠনিক মতবিনিময় অনুষ্ঠিত প্রবাসীদের অধিকার ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে নয়নের বৈঠক প্যারিসে বিশ্বনাথের ফয়ছল আহমেদ নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ফ্রান্সে নানা আয়োজনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি ফ্রান্সে আবুল খায়ের লিটনের জানাজার নামাজ শুক্রবার ফ্রান্সের বেসাঁসোঁতে বাংলাদেশ কমিউনিটি ACBB-এর অভিষেক ও সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠিত ফেসবুক পোস্টে দুর্ঘটনার কথা জানান তানজিন তিশা যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে বন্দুক হামলায় নিহত ১৪

প‍্যারিসে বৃহৎ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল সম্পন্ন

  • প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫
প‍্যারিসে বৃহৎ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল সম্পন্ন

মাসব্যাপী চলা বৃহৎ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল সম্পন্ন হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) স্থানীয় লা কর্নভ ক্রিকেট মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়। এতে মোট ২৪ টি দল অংশগ্রহণ করে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চ্যাম্পিয়ন চেজার্স সিলেট ফাইটার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ গ্রুপ’র চেয়ারম্যান সাতার আলী সুমন (শাহ আলম) ।

তিনি বলেন, আমাদের কমিউনিটির ঐক্য, ভালোবাসা এবং খেলাধুলার প্রতি আগ্রহের এক উজ্জ্বল দৃষ্টান্ত এই ক্রিকেট টুর্নামেন্ট ।সবার প্রচেষ্টা এবং অংশগ্রহণে এই টুর্নামেন্ট প্রাণবন্ত হয়ে ওঠে।

তিনি আরও বলেন, ফাইনালে পৌঁছানো দুই টিমকে আমি বিশেষ অভিনন্দন জানাই। জয়-পরাজয় খেলারই অংশ, কিন্তু খেলাধুলার মাধ্যমে আমরা বন্ধুত্ব, ভ্রাতৃত্ব এবং পারস্পরিক শ্রদ্ধা অর্জন করতে পারি—এটাই সবচেয়ে বড় অর্জন।

তার কথায়, আমি আশা করি এই টুর্নামেন্ট আমাদের তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করবে এবং প্রতিবছর এই ধরনের আয়োজন আরও বড় পরিসরে হবে।
ফাইনাল খেলা দেখতে বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শকের পাশাপাশি স্হানীয় ক্রিকেট সংগঠকরাও উপস্থিত ছিলেন ।

সর্বশেষ সংবাদ
ফ্রান্সে নানা আয়োজনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি

ফ্রান্সে নানা আয়োজনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি