ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্যারিসে প্যারিস টাইমসের দ্বিতীয় আন্তর্জাতিক বইমেলা, শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফ্রান্স’র ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশন’র সাধারণ সভা ও সাংগঠনিক মতবিনিময় অনুষ্ঠিত প্রবাসীদের অধিকার ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে নয়নের বৈঠক প্যারিসে বিশ্বনাথের ফয়ছল আহমেদ নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ফ্রান্সে নানা আয়োজনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি ফ্রান্সে আবুল খায়ের লিটনের জানাজার নামাজ শুক্রবার ফ্রান্সের বেসাঁসোঁতে বাংলাদেশ কমিউনিটি ACBB-এর অভিষেক ও সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠিত ফেসবুক পোস্টে দুর্ঘটনার কথা জানান তানজিন তিশা যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে বন্দুক হামলায় নিহত ১৪

ডেঙ্গুতে এবার প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থীর

  • প্রকাশ: ২৫ জুলাই ২০২৩
ডেঙ্গুতে এবার প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থীর

নিউজ ডেস্ক: রাজধানীতে দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। মশাবাহিত এই রোগটি এবার কেড়ে নিয়েছে সাদিয়া রাইসা নামে এক মেডিকেল ছাত্রীর প্রাণ। আজ সকালে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সাদিয়া রাইসা আনোয়ার খান মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

চলতি বছরের ১৯শে মার্চ টেক্সটাইল ইঞ্জিনিয়ার তানজিমের সঙ্গে বিয়ে হয়েছিল সাদিয়া রাইসার।

রাইসার স্বামী তানজিম জানান, গত ১৮ই জুলাই ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে রাইসার ডেঙ্গু টেস্ট করানো হয়। এতে রেজাল্ট পজিটিভ আসে। প্লাটিলেট কমে যাওয়ায় সঙ্গে সঙ্গে আনোয়ার খান মডার্ন হাসপাতালে রাইসাকে ভর্তি করা হয়। ওই রাতেই তাকে প্লাজমা দেয়া হয়। পরদিন তার প্লাটিলেট কাউন্টে ৩০০০ আসে। পরে চিকিৎসকরা প্লাজমা না দিয়ে সরাসরি ওষুধ দেন। ২১শে জুলাই তার প্লাটিলেট কাউন্টের রেজাল্ট ২১০০০ আসে।

ওই দিন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাইসার অবস্থার উন্নতির কথা জানিয়েছিলেন স্বামী তানজিম। কিন্তু আজ সকালে না ফেরার দেশে চলে যান রাইসা।

সর্বশেষ সংবাদ
ফ্রান্সে নানা আয়োজনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি

ফ্রান্সে নানা আয়োজনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি