ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্যারিসে প্যারিস টাইমসের দ্বিতীয় আন্তর্জাতিক বইমেলা, শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফ্রান্স’র ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশন’র সাধারণ সভা ও সাংগঠনিক মতবিনিময় অনুষ্ঠিত প্রবাসীদের অধিকার ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে নয়নের বৈঠক প্যারিসে বিশ্বনাথের ফয়ছল আহমেদ নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ফ্রান্সে নানা আয়োজনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি ফ্রান্সে আবুল খায়ের লিটনের জানাজার নামাজ শুক্রবার ফ্রান্সের বেসাঁসোঁতে বাংলাদেশ কমিউনিটি ACBB-এর অভিষেক ও সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠিত ফেসবুক পোস্টে দুর্ঘটনার কথা জানান তানজিন তিশা যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে বন্দুক হামলায় নিহত ১৪

বিয়ে করলেন আয়মান-মুনজেরিন

  • প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩
বিয়ে করলেন আয়মান-মুনজেরিন

নিউজ ডেস্ক: বিয়ে করলেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও প্রতিষ্ঠানটির জনপ্রিয় শিক্ষক মুনজেরিন শহীদ। আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে তাদের আকদ সম্পন্ন হয়। আগামী ২৩ সেপ্টেম্বর রাজধানীর সেনাকুঞ্জে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে। আয়মান সাদিকের ঘনিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিয়ের কার্ডে দেখা যায়, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তাইয়েবুর রহমান ও শারমিন আক্তারের ছেলে আয়মান সাদিক এবং শহীদ উদ্দিন আহমেদ চৌধুরী ও মনোয়ারা শহীদের মেয়ে মুনজেরিন শহীদের বিবাহোত্তর সংবর্ধনা ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পরে সে কার্ডের সত্যতা পাওয়া যায়।

আয়মান সাদিক ২০১৫ সালে ‘টেন মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ছাত্র ছিলেন।

মুনজেরিন শহীদের জন্ম চট্টগ্রামে।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছিলেন। এখন তিনি বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শতভাগ বৃত্তি নিয়ে ইংরেজিতে দ্বিতীয় স্নাতকোত্তর করছেন।

সর্বশেষ সংবাদ
ফ্রান্সে নানা আয়োজনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি

ফ্রান্সে নানা আয়োজনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি