বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ট্রাম্পের কারসাজি ফাঁস করলেন সুদানের তথ্য মন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সুদানের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তথ্য ফাঁস করেছেন সুদানের তথ্যমন্ত্রী ফয়সাল মোহাম্মদ সালেহ।

ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সুদানের তথ্যমন্ত্রী বলেন, গত ৩ নভেম্বরের নির্বাচনে ইসরাইলের সঙ্গে মুসলিম দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার ইস্যুকে কার্ড হিসেবে ব্যবহার করে নির্বাচন পার করতে চেয়েছিলেন ট্রাম্প। এজন্য ইহুদিবাদী ইসরাইলকে স্বীকৃতি দিতে খার্তুমের ওপরে এই চাপ সৃষ্টি করেন মার্কিন প্রেসিডেন্ট।

গত অক্টোবর মাসে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন যে, সুদান ও ইসরাইল তাদের সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয়েছে। সংযুক্ত আরব আমিরাত এবং বাহারাইনের পর সুদান ছিল তৃতীয় কোনো মুসলিম দেশ যারা সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সুদান এবং ইসরাইলের মধ্যে কোনো আনুষ্ঠানিক চুক্তি সই হয় নি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys