শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে রাজপথ অচল করার হুঁশিয়ারি শিক্ষার্থীদের

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৩০ মে, ২০২১

নিউজ ডেস্ক: স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা, সশরীরে পরীক্ষা গ্রহণ ও ক্লাস শুরু করার দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ রবিবার (৩১ মে) দুপুর ১২টার দিকে রাজধানীর নীলক্ষেত মোড়ে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা আগামী ১ জুনের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানান। এ সময় বক্তারা বলেন, একদিনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে হবে। যদি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া না হয়, তাহলে রাজপথ অচল করে শিক্ষাপ্রতিষ্ঠানে খুলতে বাধ্য করা হবে।

তারা আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বারবার আশ্বাস দিয়েও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো প্রস্তুতি নিচ্ছেন না। আমরা আর আশ্বাসের বাণী শুনতে চাই না।

এ সময় মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, শিক্ষামন্ত্রী বলেছেন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে অভিভাবক-শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো চাপ নেই। কিন্তু এ দিকে গত পাঁচ মাসে শিক্ষার্থীরা বাসায় বসে থেকে মানসিক বিপর্যয়ের মুখে পড়ছে। বাল্য বিবাহ বেড়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে পুরো শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys