ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হজ যাত্রীদের প্রাথমিক নিবন্ধন বাতিল হতে পারে যে কারণে বাংলাদেশে বেড়াতে যাওয়ার আগে সিডনিতে ডেঙ্গুর টিকা নিতে প্রবাসীদের ভিড় বিশ্বে মুসলিম জনসংখ্যা হু হু করে বাড়বে, শীর্ষে থাকবে কোন দেশ? বাংলাদেশি ফার্নিচার প্রতিষ্ঠান Bd meubles এর সৌজন্যে শিশুদের প্রতিযোগিতা প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চান প্রবাসীরা প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ফ্রান্সে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কঠিন চীবর দান উদযাপন প্যারিসে প্যারিস টাইমসের দ্বিতীয় আন্তর্জাতিক বইমেলা, শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফ্রান্স’র ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশন’র সাধারণ সভা ও সাংগঠনিক মতবিনিময় অনুষ্ঠিত

হজ যাত্রীদের প্রাথমিক নিবন্ধন বাতিল হতে পারে যে কারণে

  • প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬
হজ যাত্রীদের প্রাথমিক নিবন্ধন বাতিল হতে পারে যে কারণে

আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ২০২৭ সালের হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে এ নিবন্ধন সম্পন্ন করতে হবে।


রোববার (২২ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭-এর ৫ অনুচ্ছেদের ৬ নম্বর নির্দেশনা অনুযায়ী, প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হবে।


 

এ অবস্থায় সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা সব হজযাত্রীকে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।


সর্বশেষ সংবাদ
বিশ্বে মুসলিম জনসংখ্যা হু হু করে বাড়বে, শীর্ষে থাকবে কোন দেশ?

বিশ্বে মুসলিম জনসংখ্যা হু হু করে বাড়বে, শীর্ষে থাকবে কোন দেশ?