ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চান প্রবাসীরা প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ফ্রান্সে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কঠিন চীবর দান উদযাপন প্যারিসে প্যারিস টাইমসের দ্বিতীয় আন্তর্জাতিক বইমেলা, শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফ্রান্স’র ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশন’র সাধারণ সভা ও সাংগঠনিক মতবিনিময় অনুষ্ঠিত প্রবাসীদের অধিকার ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে নয়নের বৈঠক প্যারিসে বিশ্বনাথের ফয়ছল আহমেদ নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ফ্রান্সে নানা আয়োজনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি ফ্রান্সে আবুল খায়ের লিটনের জানাজার নামাজ শুক্রবার

প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

  • প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬
প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনা ধারণ করে ফ্রান্সের রাজধানী প্যারিসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালন করেছে বাংলাদেশ দূতাবাস। আজ (শনিবার, ৭ নভেম্বর) প্যারিসে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।


অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ, ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।



আলোচনায় রাষ্ট্রদূত ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের অবদান স্মরণ করে জাতীয় ঐক্য, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের প্রশংসা করেন এবং ফ্রান্সে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তাদের ভূমিকার কথা তুলে ধরেন।



শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের অবদানের কথা স্মরণ করে রাষ্ট্রদূত বলেন, ‘বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন এবং বাক্‌ ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা গুরুত্বপূর্ণ।’



তিনি বলেন, ‘ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ মূলমন্ত্রে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে জাতীয় ঐক্য সুসংহত করা এখন সময়ের দাবি।’



আলোচনা পর্বে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য ও জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব নিয়ে বক্তব্য দেন।

সর্বশেষ সংবাদ
ফ্রান্সে নানা আয়োজনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি

ফ্রান্সে নানা আয়োজনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি