1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

‘প্রবাসীরা অগ্রাধিকার পাবে করোনা ভ্যাকসিনে ’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: বিদেশগামী প্রবাসীদের বিনামূল্যে করোনা পরীক্ষার জন্য উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। সেই সঙ্গে করোনা ভ্যাকসিন প্রদানে তাদের অগ্রাধিকার তালিকায় রাখার কথা জানান তিনি। এজন্য স্বাস্থ্যমন্ত্রীকে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠিও দেওয়া হবে বলে জানান ইমরান আহমেদ।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শনিবার (১৯ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় একথা বলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ।

‘দক্ষ জনশক্তি প্রেরণ নিরাপদ অভিবাসন নিশ্চিত করবে’-শীর্ষক এই বিতর্ক প্রতিযোগিতায় বিষয়ের পক্ষে ইস্টার্ন ইউনিভার্সিটি ও বিপক্ষে সাউথ ইস্ট ইউনিভার্সিটি অংশ নেয়। হাসান আহমেদ চৌধুরী কিরন বিদেশগামী কর্মীদের করোনা ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে অগ্রাধিকারের তালিকায় রাখা ও বিনামূল্যে করোনা পরীক্ষার বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে এই ব্যাপারে উদ্যোগ নেয়ার কথা বলেন মন্ত্রী।

এখন থেকে বিদেশে কর্মী পাঠাতে শ্রমিকদের দক্ষ করে তোলার বিষয়টিকেই সবচেয়ে বেশী গুরুত্ব দেয়ার কথাও বলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী। এছাড়া, কর্মী পাঠাতে স্বচ্ছতার জন্য একটি স্বয়ংসম্পূর্ণ ডাটাবেজ করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসীকল্যাণ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys