সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মমতাজ আলোকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ফ্রান্সের ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’। এ উপলক্ষে‍ গত রোববার রাজধানী প্যারিসের গার্দু নর্দের একটি রেস্টুরেন্টে এক আনন্দ সভার আয়োজন করা হয়।

জিয়া মাতব্বরের সঞ্চালনায় ও আসাদ আলম বেপারীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা টিএম রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আপেল মাহমুদ, মিলটন সরকার (আন্তর্জাতিক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় কমিটি) অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বোরহান উদ্দিন সরকার।

 

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হাসান হালদার, ইয়াসিন মোহাম্মদ সোহাগ ,রহিম মোল্লা, হিমু রিমন সরকার, শাহীন মৃধা,জুনায়েদ খান পাখি, আরেক বেপারী, জিএস আল আমিন,মাইনুদ্দিন দেওয়ান, আসাদ মোল্লা, ফরিদ আহমেদ রনি,মন্জু ,বাবু হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মমতাজ আলো বিএনপির একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেত্রী। মুন্সিগঞ্জের এই কৃতি সন্তানকে সংসদ সদস্য হিসেবে পেয়ে জেলাবাসী আজ গর্বিত। প্রবাসীরা আশা প্রকাশ করেন, মমতাজ আলো জাতীয় সংসদে প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা ও দীর্ঘদিনের দাবি-দাওয়া জোরালোভাবে তুলে ধরবেন।

 

অনুষ্ঠানে উপস্থিত সকলে মমতাজ আলোর সুস্বাস্থ্য ও রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং প্রবাসীদের পক্ষ থেকে তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys