1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

আয়েবা সভাপতি ড. জয়নুল আবেদিনের মৃত্যুতে মহাসচিব এনায়েত উল্লাহর শোক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

অল ইউরোপীয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)র প্রতিষ্ঠাতা সভাপতি ও গ্রীস বাংলাদেশী কমিউনিটির প্রিয় “জয়নুল স্যার” আর নেই।

গত ১৪ই ডিসেম্বর (রোববার) সকালে চিকিৎসাধীন অবস্থায় লন্ডনের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন বলে জানাগেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি এক ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গ্রীস বাংলাদেশী প্রবাসীদের কাছে তিনি প্রিয় “জয়নুল স্যার” হিসেবেই বেশি পরিচিত ছিলেন।

তার মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।

শোক প্রকাশ করেছেন আয়েবা নেতৃবৃন্দ।

এক শোক বার্তায় আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ বলেন, “তিনি ছিলেন অনেকটাই অভিভাবকের মত, প্রবাসী বাংলাদেশীদের নানা অধিকার আদায়ে আয়েবার দীর্ঘ পথ পরিক্রমায় নানা চড়াই উৎরাই পেরোতে তিনি সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন।

তিনি ছিলেন প্রকৃত অর্থেই একজন দেশ প্রেমিক। তাকে হারিয়ে আমি যেমন আমার এক অভিভাবক’কে হারালাম তেমনি প্রবাসী বাংলাদেশীরিও হারালো তাদের অকৃত্রিম এক অন্ত:প্রাণ বন্ধুকে।মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন – আমিন।”

প্রতিটি দূতাবাসে প্রবাসী কল্যাণ ডেস্ক স্থাপন, প্রবাসীদের ভোটাধিকার, ইউরোপের প্রতিটি দেশে স্থায়ী শহীদ মিনার নির্মাণ, ইউরোপের যেকোন দেশে আসা বাংলাদেশি ইমিগ্রান্টদে’র আশ্রয় প্রদানের নিমিত্তে তাদের প্রয়োজনীয় স্বার্থরক্ষা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রতিনিধিত্বমূলক ভূমিকা পালনসহ নানা দাবিদাওয়া তুলে ধরতে ডঃ জয়নুল আবেদীনের ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys