1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

‘লিবীয় উপকূল থেকে ১২৬ অবৈধ অভিবাসী উদ্ধার’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: শরণার্থী বিষয়ক জাতিসংঘ হাইকমিশনার (ইউএনএইচসিআর) বৃহস্পতিবার জানিয়েছেন, লিবীয় উপকূল থেকে ১২৬ অবৈধ অভিবাসীকে উদ্ধার করে দেশটিতে ফেরত পাঠানো হয়েছে। খবর সিনহুয়া’র।

ইউএনএইচসিআর টুইটার বার্তায় জানায়, ১২৬ জনের মধ্যে আট নারী ও ২৮টি শিশু রয়েছে। সমুদ্র উপকূল থেকে তাদের নৌযান উদ্ধার বা আটক করে আজ সকালে তাদের সবাইকে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে।

জাতিসংঘের ওই সংস্থা জানায়, ইউএনএইচসিআরের অংশীদার আইআরসি (ইন্টারন্যাশনাল রেসক্যু কমিটি) ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং তারা এসব অভিবাসন প্রত্যাশীদের খাবার পানি, কম্বল ও প্রাথমিক চিকিৎসা দিচ্ছে। পরে তাদের সকলকে লিবিয়ায় ফেরত পাঠানো হয়।

২০১১ সালে লিবিয়ার সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই দেশটিতে নানা ধরনের বিশৃঙ্খলা লেগেই রয়েছে।

আর তখন থেকেই উত্তর আফ্রিকার এ দেশ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যেতে চাওয়া অবৈধ অভিবাসীদের কাছে পছন্দের কেন্দ্রে পরিণত হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys