1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

মাস্ক না পরলে ‘জেল’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: কোভিড-১৯ মহামারীর মধ্যে ঘরের বাইরে মাস্ক ছাড়া বের হলে জরিমানা করা হবে। এতেও লোকজন সতর্ক না হলে ভ্রাম্যমাণ আদালত সাজা দেবে, যেতে হতে পারে কারাগারে। এমন সতর্কতা এসেছে সরকারের পক্ষ থেকে।

বিষয়টি জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করতে শক্ত অবস্থানে সরকার। ইতিমধ্যে সংশ্লিষ্টদের ‘কঠোর অবস্থানে’ যাওয়ার নির্দেশনাও দেয়া হয়েছে।

তিনি বলেন, আগেই আমরা বলেছি– এ সপ্তাহ থেকে আরেকটু স্ট্রং অ্যাকশনে যাব। আমার মনে হয় মাস্ক ব্যবহারে ঢাকার বাইরে কিছুটা ইতিবাচক সাড়া পাওয়া গেছে। ডিসিরা বলছেন, জেলা সদরে মানুষ মোটামুটি সতর্ক হচ্ছে।

‘ঢাকার লোকজন এখনও পুরোপুরি কেয়ারফুল হয়নি। কেউ মাস্ক না পরে বাইরে এলে জরিমানা করা হবে। ফাইন দিতে হবে ৫০০ টাকা। এখন থেকে ম্যাক্সিমাম ফাইন করা হবে। এতেও কাজ না হলে আমরা আরও ইনস্ট্রাকশন দেব, বলেছি সর্বোচ্চ জরিমানা করতে।’

তার পরও মাস্ক না পরলে কী হবে- সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘তার পরে জেলে যেতে হবে, লোকজন যদি সতর্ক না হয় আর কি করা যাবে। আমরা তো ঝুঁকি নিতে পারি না, আমাদের যতটুকু সম্ভব করতে হবে, আমরা বলে দিয়েছি।’

মাস্ক পরা নিশ্চিত করতে সারা দেশে যেভাবে ভ্রাম্যমাণ আদালত চলছে, সেভাবে আরও ৭-১০ দিন চালিয়ে এর পর থেকে তাদের আরও কঠোর শাস্তি দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

দেশে ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। করোনাভাইরাস মহামারীর মধ্যে গত জুলাইয়ের শেষ দিকে বাসার বাইরে সব জায়গায় সবার মাস্ক পরা বাধ্যতামূলক করে সরকার। এর পরও লোকজন মাস্ক ব্যবহারে শিথিলতা দেখাচ্ছে।

সবার মাস্ক পরা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys