1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

বাংলাদেশিদের জন্য আবারও দুয়ার খুলল ইতালি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে বৈধ পথে কৃষি শ্রমিক নেয়ার ব্যাপারে সম্মত হয়েছে ইতালি সরকার। সোমবার (১২ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

মন্ত্রী জানিয়েছেন, চলতি বছর রোম সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রীকে বাংলাদেশের কৃষি শ্রমিকদের ফার্ম ওয়ার্কার্স প্রোগ্রামে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান। এর প্রেক্ষিতে বাংলাদেশকে এই সুযোগ দিল ইতালি সরকার।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বাংলাদেশি কৃষি শ্রমিকরা নিয়ম ভঙ্গ করে দেশে ফেরত না আসার কারণে ইতালি সরকার এর আগে এ সুবিধা প্রত্যাহার করে নেয়।

এরআগে বাংলাদেশ ও ইতালির মধ্যে একটি চুক্তির আওতায় প্রায় ১৮ হাজার বাংলাদেশি সে দেশে যান। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত আসেন ১০০ এর কম শ্রমিক। এ কারণে ২০১২ সালে এই সুবিধা বন্ধ করে দিয়েছিল ইতালি।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys