শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ভাড়া ছাড়াই ১১২ প্রবাসীকে আবুধাবি নেবে এয়ার এরাবিয়া

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্ক: আবুধাবি থেকে ফেরত আসা ১১২ প্রবাসী বাংলাদেশি কর্মীকে বিনা ভাড়ায় পুনরায় আবুধাবিতে গমনের সুযোগ দেওয়ায় এয়ার এরাবিয়া আবুধাবী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

সোমবার (১২ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এয়ার এরাবিয়া আবুধাবি কর্তৃপক্ষ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে এক চিঠির মাধ্যমে জানিয়েছে যে, গত ১৪ আগস্ট এয়ার এরাবিয়ার মাধ্যমে আবুধাবিতে গিয়ে ভিসা জটিলতার কারণে ফেরত আসা ৪৪ জন প্রবাসী বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা ভাড়ায় পুনরায় আবুধাবিতে পরিবহন করবে।

এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে একই সময়ে আবুধাবি গিয়ে ফেরত আসা ৬৮ জন কর্মীকেও বাংলাদেশের প্রতি শুভেচ্ছার নিদর্শনস্বরূপ বিনা ভাড়ায় (টিকিটে প্রযোজ্য সরকারি ট্যাক্স পরিশোধ সাপেক্ষে) পুনরায় আবুধাবিতে পরিবহন করবে। এ সংবাদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি সন্তোষ প্রকাশ করেছেন।

এজন্য তিনি আজ এয়ার এরাবিয়া কর্তৃপক্ষ ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys