1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি কাশেম, সম্পাদক কয়েছ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ সেলিমের মৃত্যুর পর সহ সভাপতি এম এ কাশেম ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান (লিটন)র মৃত্যুর পর যুগ্ম সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন (কয়েছ) ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে এতদিন দায়িত্ব পালন করছিলেন। তবে এখন থেকে নিয়মিত দায়িত্ব পালন করবেন এ দুজন।

সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছেন।

উল্লেখ্য,দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এ দু’জনকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে এ দুজনের দলের দায়িত্ব পাওয়ার খবর প্রচারের পর থেকে দেশ-বিদেশের নানা প্রান্তের নেতাকর্মীরা শুভেচ্ছা জানিয়েছেন।

দায়িত্বপ্রাপ্ত এ দুজন এক প্রতিক্রিয়ায় বলেন,আজীবন বঙ্গবন্ধুর আদর্শকে লালন এর পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তারা দুজন কাজ করবেন । এ সময় দলের মূল দায়িত্ব দেয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

ফ্রান্স আওামীলীগ‌ তোতা দেশ-বিদেশ থেকে যে সকল নেতা-কর্মীরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন তাদের সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানান তারা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys