শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ইতালি প্রবেশে বাংলাদেশের নিষেধাজ্ঞার সময় বাড়লো

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২০

নিউজ ডেস্ক: বাংলাদেশসহ ১৬টি দেশ থেকে ইতালি প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে স্বাক্ষরিত নতুন অধ্যাদেশে বিষয়টি জানানো হয়েছে।

গত কয়েক দিন যাবৎ ইতালিতে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ১০ আগস্ট।

গত ৭ জুলাই ছুটিতে আসা বাংলাদেশি প্রবাসীদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে ৫ জুলাই বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ২৮২ জন বাংলাদেশি যাত্রী নিয়ে রোম আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাৎক্ষণিক ১২ জনের শরীরে কোভিড-১৯ ধরা পড়ে।

এরপর ৮ জুলাই কাতার এয়ারওয়েজের দুটি বিমানে করে রোম ফোমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১২ জন ও মিলান মালফেনজা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০ জনসহ মোট ১৫২ প্রবাসী বাংলাদেশিকে কোভিড-১৯ এর নিরাপওার জন্য পুশব্যাক করে ইতালি।

বাংলাদেশ থেকে ইতালি ভ্রমণে প্রথমে নিষেধাজ্ঞার মেয়াদ ছিল ৭ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত। পরে তা বাড়িয়ে ৩১ জুলাই করা হয়। তৃতীয় দফায় বাংলাদেশ থেকে ইতালি ভ্রমণে ৩১ আগস্ট পর্যন্ত সময় নির্ধারণ করলেও পরে তা কমিয়ে ১০ আগস্ট চূড়ান্ত করে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশন অথরিটি। কিন্তু গত কয়েক দিন যাবৎ ইতালিতে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার ৭ সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞার মেয়াদ বর্ধিত করলো।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys