1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

কারাবন্দি অভিবাসীদের ফেরত পাঠাবে মালয়েশিয়া

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২০

নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় কারাগারে বন্দি অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া সরকার।

দেশটিতে করোনাভাইরাস নিয়ন্ত্রণে আসলেও হঠাৎ করে কারাগারে বন্দিদের মাঝে ভাইরাসের সংক্রমণ ঘটছে।

সোমবার দেশটিতে ১৭২ জন করোনা রোগীর সন্ধান মেলে যাদের মধ্যে ১৫৯ জনই বিদেশি নাগরিক। আক্রান্তের বেশিরভাগই বুকিত জলিল, সেপাং ও সিমুনিয়া (অভিবাসন) ইমিগ্রেশন ডিটেনশন ক্যাম্পের অভিবাসী।

বিষয়টি বিবেচনায় এনে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার।

এ বিষয়ে মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মালয়েশিয়ার সিনিয়র মন্ত্রী (সিকিউরিটি) ইসমাইল সাবরি ইয়াকুব বলেন, করোনায় আক্রান্ত কারাবন্দি অভিবাসীদের চিকিৎসা দেয়া হবে। আর যারা এখনও আক্রান্ত হননি তাদের নিজ নিজ দেশে শিগগিরই ফেরত পাঠানো হবে। এ লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে।

তিনটি বন্দি শিবিরের অবৈধ অভিবাসীদের সবাইকে করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব।

জানা গেছে, মঙ্গলবার সকালে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সেই বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারা সিদ্ধান্ত নেন, বিভিন্ন দেশের দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে বলবে মালয়েশিয়া সরকার।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys