1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

‘২৯ হাজার প্রবাসী শিগগিরই দেশে ফিরবেন’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৬ মে, ২০২০

নিউজ ডেস্ক: আগামী কয়েক সপ্তাহে বিদেশ থেকে প্রায় ২৮ হাজার ৮৪৯ জন প্রবাসী নাগরিক দেশে ফিরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

বুধবার ( ৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবাসী নাগরিকদের জন্য করণীয় নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে এক ভিডিওবার্তায় পররাষ্ট্রমন্ত্রী মোমেন জানান, আগামী কয়েক সপ্তাহে ২৮ হাজার ৮৪৯ জন প্রবাসী নাগরিক দেশে ফিরবেন। এছাড়া মধ্যপ্রাচ্য থেকে অনেকেই দেশে ফিরছেন। গত সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে তিন হাজার ৬৯৫ জন বাংলাদেশি নাগরিক ফিরেছেন।

‘মধ্যপ্রাচ্যে যারা জেলে ছিলেন তাদের সেখানে মাফ করে দেওয়া হয়েছে। কুয়েত সরকার অনিবন্ধিত শ্রমিকদের ক্ষমা করে দিয়েছেন। সেখানে প্রায় সাড়ে চার হাজার বাংলাদেশি অনিবন্ধিত রয়েছেন। আমরা তাদের ফেরত নিয়ে আসবো।’

মন্ত্রী বলেন, মালদ্বীপে প্রবাসীদের অসুবিধা যেন না হয়, সেখানে আমরা খাবার পাঠিয়েছি। আগামীকাল সেখান থেকে ৪শ বাংলাদেশি দেশে ফিরবেন।

‘কুয়েত থেকে বাংলাদেশিরা ফিরবেন। ওমান থেকে ফিরবেন। সৌদি আরব থেকে চার হাজার বাংলাদেশি ফিরবেন। ইরাকে অনেক লোকের চাকরি চলে গেছে। আমরা সেটা দেখছি।’

তিনি জানান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে কেউ করোনা ভাইরাসে মারা গেলে সেখান থেকে মরদেহ দেশে আনা যাবে না। তারা তাদের দেশে দাফন করবে। তবে অন্য কোনো দেশ থেকে পাঠালে সেই মরদেহ পরিবারের কেউ দেখতে পাবেন না। তাই আমরা চাই, যেখানেই কেউ মারা যান, সেখানেই দাফন করা প্রয়োজন। সেটা হলেই ভালো হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys