সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

আরেক বাংলাদেশির মৃত্যু ইতালিতে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সোমবার স্থানীয় সময় বেলা ১টার দিকে দেশটির উত্তরাঞ্চল মিলানের একটি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

মৃত ওই বাংলাদেশির নাম অপু। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। তার গ্রামের বাড়ি ঢাকা জেলায়।

এ নিয়ে করোনাভাইরাসে ইতালিতে দুই বাংলাদেশি প্রাণ হারালেন। অন্যদিকে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন আরও চারজন।

জানা গেছে, করোনায় আক্রান্ত হওয়ার পর অপু হাসপাতালে ভর্তি হন। এর পর চিকিৎসাধীন না ফেরার দেশে চলে যান। দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে মিলান শহরে বসবাস করছিলেন।

তার এ মৃত্যুতে বাংলা কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে আসে। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি বাংলাদেশিরা সমবেদনা জানিয়েছেন।

এর আগে গত ২০ মার্চ মিলান শহরেই করোনায় প্রাণ হারান আরেক বাংলাদেশি। তিনিও দীর্ঘদিন ধরে সেখানে ব্যবসা করে আসছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys