1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

স্পেনে করোনায় আক্রান্ত ৮ বাংলাদেশি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশের ৮ নাগরিক কোভিড–১৯ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশি মানবাধিকার সংস্থা ভালিয়েন্তে বাংলার সভাপতি মো. ফজলে এলাহী এ তথ্য জানিয়েছেন।

আক্রান্ত ব্যক্তিদের মধ্যে তিনজন সিলেটের, ঢাকার এক দম্পতি ও যশোরের একজন। অন্যদের বিষয়ে কিছু জানা যায়নি। ঢাকার দুজনের অবস্থা আশঙ্কাজনক।

এ নিয়ে জানতে চাইলে মাদ্রিদে বাংলাদেশের উপরাষ্ট্রদূত হারুন আল রশিদ আজ মোবাইল ফোনে প্রথম আলোকে বলেন, ‘এখানে ‌বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের নেতারা আট বাংলাদেশির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন। এ নিয়ে আমরা গণমাধ্যমে প্রতিবেদন দেখেছি। এ বিষয়ে ‌বিস্তারিত খোঁজ নিচ্ছি। আক্রান্ত লোকজন পরিচয় গোপন করতে চান বলে আমাদের জানানো হয়েছে।’

উপরাষ্ট্রদূত জানান, ইতালিতে কোভিড–১৯ সংক্রমণের পরিপ্রেক্ষিতে দূতাবাস একটি হটলাইন চালু করেছে। কিন্তু এখন পর্যন্ত কেউ ওই হটলাইনে কোনো তথ্য জানায়নি।

এর আগে সিঙ্গাপুরে পাঁচজন বাংলাদেশি এই ভাইরাসের শিকার হন। তাঁরা সিঙ্গাপুরে একটি নির্মাণাধীন প্রকল্পের কর্মী। তাঁদের মধ্যে চারজন সুস্থ ও একজনের অবস্থা সংকটাপন্ন বলে জানানো হয়েছে। আরব আমিরাতে ও ইতালিতে দুই বাংলাদেশি করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys