মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

করোনা আতঙ্ক: আটক বাংলাদেশিদের খাবার দিচ্ছে না মোজাম্বিকের পুলিশ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে মোজাম্বিক হয়ে দক্ষিণ আফ্রিকা আসার পথে সীমানা পাড়ি দেয়ার সময় মোজাম্বিক পুলিশের হাতে আটক হয়েছেন ২০ বাংলাদেশি নাগরিক।

রাতে পুলিশের হাতে আটক হয়ে থানা হেফাজতে থাকলেও করোনাভাইরাস আতঙ্কের কারণে তাদের খাবার দিচ্ছেনা পুলিশ।

করোনাভাইরাস আতঙ্কের কারণে পুলিশ তাদের আটক করলেও তাদের ধারে কাছে যাচ্ছেনা কেউ।

এজন্য বাংলাদেশি নাগরিকরা খাদ্য সংকটে রয়েছেন। মোজাম্বিক থেকে একজন বাংলাদেশি নাগরিক জানিয়েছেন, করোনাভাইরাস আতঙ্কের কারণে পুলিশ তাদের খাবার দিতে আসছেনা।

বাংলাদেশি একজন দালালের মাধ্যমে তারা চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে দিল্লি হয়ে দুবাই থেকে কেনিয়ার নাইরোবি হয়ে মোজাম্বিক আসেন কয়েকদিন আগে।

বুধবার রাতে একজন পাকিস্তানী দালালের মাধ্যমে সীমানা পাড়ি দিয়ে দক্ষিণ আফ্রিকা প্রবেশের সময় পুলিশের হাতে আটক হয়ে বর্তমানে থানা হেফাজতে রয়েছেন তারা। পুলিশ জানিয়েছেন আটককৃতদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys