বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ইতালিতে আলোড়ন সৃষ্টি করলেন বাংলাদেশি শাওন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: ইতালিতে কুড়িয়ে পাওয়া কয়েকটি ক্রেডিট কার্ড, ২৫০ ইউরো (বাংলায় প্রায় ২৫ হাজার টাকা) ফেরত দিলেন বাংলাদেশি যুবক শাওন। তার এই সততার দৃষ্টান্ত ভাইরাল হলে ইতালিজুড়ে আলোড়ন সৃষ্টি হয় এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেন তিনি।

গত শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে আপিয়া নামক একটি তেলের পাম্পের কাছে নগদ অর্থ ও কার্ডসহ মানিব্যাগটি শাওন কুড়িয়ে পেয়ে থানায় গিয়ে পুলিশের কাছে জমা দেন।

জানা যায়, খবর পেয়ে হারিয়ে যাওয়া মানিব্যাগের মালিক ইতালি নাগরিক এসে নগদ অর্থ ও ক্রেডিট কার্ড বুঝে নেন। পরে তিনি শাওনকে পুরস্কার হিসেবে কিছু দিতে চাইলে তিনি তাৎক্ষণিক নাকচ করে দেন।

এতে মানিব্যাগের মালিক খুশি হয়ে তাকে জড়িয়ে ধরেন।

স্থানীয় গণমাধ্যম জানায়, ২২ বছর বয়সী শাওন ইতালিতে থাকার আশ্রয় চেয়েছেন স্থায়ীভাবে। তার দেশের বাড়ি মাদারীপুর। তার এই সততার দৃষ্টান্ত ভাইরাল হলে ইতালিজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। খবর: যুগান্তর

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys