রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

বিদেশফেরতদের মধ্য যারা কর্মহীন রয়েছে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: করোনা (কোভিড-১৯) মহামারির কারণে বিদেশফেরত ৬০ শতাংশ প্রবাসী নারী শ্রমিক এখন কর্মহীন অবস্থায় রয়েছেন। আজ সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যশোর, ফরিদপুর ও চট্টগ্রামের ৪টি করে মোট ১২টি উপজেলার তথ্য নিয়ে এই প্রতিবেদন তৈরি করেছে সংস্থাটি। বিলসর মতে, বিদেশ ফেরতদের প্রতি ৩ জনে একজন নারীর আর্থ-সামাজিক অবস্থার অবনতি হয়েছে।

গবেষণায় অংশ নেওয়া ৩৮ শতাংশ নারী অভিযোগ করেছেন, বিদেশে যাওয়ার পরে তারা শারীরিক নির্যাতনের শিকার হন। ৫২ শতাংশ নারী জানিয়েছেন, তাদের কাজে বাধ্য করা হয়। এ ছাড়া, শতাংশ নারী শ্রমিক বিদেশে যাওয়ার পরে কারাভোগ করেন।
বিলস’র নির্বাহী পরিষদের সদস্য শাকিল আক্তার চৌধুরী গণমাধ্যমকে বলেন, নারী শ্রমিকদের বিদেশে পাঠানোর আগে যথাযথ তথ্য ও প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয় না।

সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‌দেশে ফিরে আসা প্রবাসী নারী শ্রমিকদের কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। দেখা গেছে, প্রতি মাসে ২০০ থেকে ৩০০ নারী শ্রমিক দেশে ফিরে এসেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys