মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

সোমবার থেকে চলবে ট্রেন-লঞ্চ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৩ মে, ২০২১

নিউজ ডেস্ক: মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের দেয়া বিধিনিষেধ সিথিল করা হয়েছে। চলমান এ বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে ২৪ মে থেকে ৩০ মে পর্যন্ত। তবে এবার বিধিনিষেধের মধ্যেও চলবে আন্তঃজেলা ট্রেন, লঞ্চ ও বাস।

আগামীকাল সোমবার থেকে এ আদেশ কার্যকর হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা খবরটি নিশ্চিত করেছেন।

সব ধরণের গণপরিবহন চলাচলের অনুমতি দিলেও মানতে হবে সরকারের দেয়া নির্দেশনা। গণপরিবহনগুলোয় অর্ধেক যাত্রী পরিবহনের সাপেক্ষে চলাচলের অনুমতি দেয়া হলেও যাত্রীদের মানতে হবে নির্দেশনা।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি মানতে হবে।

করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় গত ৫ এপ্রিল সকাল ৬টা থেকে বিধিনিষেধ শুরু হয়েছে। তখন থেকেই দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন বন্ধ আছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys