শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

হোয়াইট হাউসের সামনে প্রবাসীদের বিক্ষোভ সমাবেশ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রে প্রবাসী হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত ‘ইউনাটেড হিন্দুস অব আমেরিকা’ আয়োজিত উক্ত সমাবেশে বিভিন্ন অঙ্গরাজ্যের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ আদিবাসী সম্প্রদায়ের সহস্রাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের নেতারা হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট, বাংলাদেশ ও ভারতীয় দূতাবাসে পৃথক স্মারকলিপি প্রদান করেন।

সভায় বক্তারা বলেন, সাম্প্রদায়িক দাঙ্গা গভীর ষড়যন্ত্রের অংশ। এ ঘটনার নেপথ্যের কারিগরদের চিহ্নিত ও গ্রেফতারের দাবি জানান তারা। যদি হিন্দু সম্প্রদায়ের কেউ এর সঙ্গে সম্পৃক্ত থাকে, তবে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক।

বক্তারা উল্লেখ করেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিশ্বে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, সংখ্যালঘুদের রক্ষায় জাতিসংঘ থেকেও বিবৃতি এসেছে। এমন বাংলাদেশ আমরা কখনই চাই নাই।

সভায় বক্তব্য দেন- নিত্যানন্দ কিশোর দাস, নবেন্দু বিকাশ দত্ত, সুবীর বড়ুয়া, শিতাংশু গুহ, ডা. প্রভাষ দাস, বিদ্যুৎ সরকার, শ্যামল ধর, ভজন সরকার, দীনেশ মজুমদার, শুভ রায়, গোপাল সাহা, রনজিৎ রায়, রুপকুমার ভৌমিক, ভবতোষ মিত্র, গোবিন্দ জি বানিয়া, প্রিয়লাল কর্মকার, রামদা ঘরানি, প্রদীপ মালাকার, আশিষ ভৌমিক ও প্রবীর রায় প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys