বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

সৌদির ফ্লাইট চালু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের অতি সংক্রামক নতুন রূপ প্রতিরোধ করতে গত ডিসেম্বরে আরোপ করা ‘প্রবেশ নিষেধাজ্ঞা’ তুলে নিয়েছে সৌদি আরব।

রোববার (৩ জানুয়ারি) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় আরব নিউজ।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ), রোববার বেলা ১১টা থেকে সাগর, স্থল ও আকাশপথে সৌদি আরবে প্রবেশ করা যাবে। ফলে দেশটিতে আবারও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করতে পারবে।

যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ কয়েকটি দেশে করোনা ভাইরাসের নতুন এক ধরন ছড়িয়ে পড়ার পর গত মাসে এ নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব। দুই সপ্তাহ পর নতুন বছরের শুরুতেই এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো।

প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিলেও করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কিছু বিধিনিষেধ বজায় রাখা হয়েছে। যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ যেসব দেশে করোনার নতুন ধরনটি ছড়িয়েছে, সেসব দেশের নাগরিকদের সৌদি প্রবেশের আগে অন্তত ১৪ দিন ওই দেশগুলোর বাইরে অবস্থান করতে বলা হয়েছে।

ওইসব দেশ থেকে যেসব সৌদি নাগরিক জরুরি প্রয়োজনে দেশটিতে ফিরবেন, তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

করোনা ভাইরাসের অতি সংক্রামক নতুন রূপটি প্রথমে যুক্তরাজ্যে শনাক্ত করা হয়। পরে ফ্রান্স, সুইডেন, স্পেনসহ ইউরোপীয় দেশগুলোতে এবং দক্ষিণ আফ্রিকা, জর্দান, কানাডা ও জাপানেও নতুন ধরনের করোনা ভাইরাস ধরা পড়ে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys