1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মৃত্যুতে সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের শোক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২০

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সংসদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় নেতা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর পুত্র মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ।

সংগঠনের সভাপতি এম. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান এক শোক বার্তায় বলেন, মোহাম্মদ নাসিম আজীবন নিষ্ঠা ও উদারতার সাথে দেশ এবং দেশের মানুষের জন্য রাজনীতি করে গেছেন। সামরিক শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে, যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনে, বিএনপি-জামায়াতের স্বৈরাচারী গণবিরোধী শাসনের বিরুদ্ধে আন্দোলনে তার অগ্রণী সাহসী ভূমিকার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার প্রয়াণ দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys