বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মৌলভীবাজারের দম্পতি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের এক দম্পতি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রেডিস বার্মিংহাম রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবদুর রহমান মুয়িম (৪৮) ও পাপিয়া বেগম (৩৮)।

সূত্র জানায়, নিহতরা মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বিনয়শ্রী গ্রামের বাসিন্দা।

জানা গেছে, বার্মিংহাম শহরের পাশে রেডিচ-এ ৪৪১ মহাসড়কে তিনটি কার ও একটি মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে। পাপিয়া বেগম ঘটনাস্থলেই মারা গেছেন। আর পাপিয়ার স্বামী ব্যবসায়ী আবদুর রহমান মুয়িমকে গুরুতর আহতাবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবদুর রহমান মুয়িম ও পাপিয়া বেগম ১৯৯৩ সাল থেকে বার্মিংহামে স্থায়ীভাবে বসবাস করছেন। তাদের এক ছেলে ও তিন মেয়ে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দেশে বসবাসরত নিহত আবদুর রহমান মুয়িমের ভাতিজা ফয়সল মিয়া।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys