1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

মেক্সিকোতে অভিবাসীদের ট্রাক উল্টে নিহত ৫৩

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: মেক্সিকোর দক্ষিণাঞ্চলে অভিবাসীবাহী একটি ট্রাক উল্টে ৫৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। স্থানীয় সময় বৃহস্পতিবার চিয়াপাস রাজ্যের তুক্সতলা গুতিয়েরেজ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

লাতিন আমেরিকার দেশগুলোর অভিবাসীরা দারিদ্র্য ও সহিংসতা থেকে মুক্তি পাওয়ার আশায় অবৈধপথে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর চেষ্টা করে।

পাচারকারীদের খপ্পরেও পড়ে তারা। পাচারকারীদের ট্রাকে উঠে খুব বিপজ্জনকভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করে অভিবাসীরা। ধারণা করা হচ্ছে, এ ধরনের একটি ট্রাকে এ দুর্ঘটনা ঘটেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই শহরের কাছের একটি সড়কে বাঁক নেওয়ার সময় উল্টে যায় ট্রাকটি। এতে ৫৩ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে ম্যাক্সিকান অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।

রয়টার্সের বিভিন্ন ছবিতে দেখা গেছে, সাদা রঙের ট্রাকটি খণ্ডবিখণ্ড হয়ে সড়কে উল্টে আছে। রাস্তায় শুইয়ে রেখে আহত ব্যক্তিদের কাউকে কাউকে চিকিৎসা দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, এক নারী শিশুকে কোলে আঁকড়ে ধরে রেখেছেন। দুজনের শরীরই রক্তাক্ত। আরেকটি ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার কবলে পড়া ট্রাকটির ভেতরে আহত এক ব্যক্তি যন্ত্রণায় কাতরাচ্ছেন।

চিয়াপাসের জরুরি ব্যবস্থাবিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys