সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

মালয়েশিয়ায় করোনাবিধি ভঙ্গ করে ঈদের নামাজ আদায়, ৪৮ বাংলাদেশি রিমান্ডে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের সময় করোনাবিধি ভঙ্গের অভিযোগে আটক হয় ৪৮ বাংলাদেশি। সেই বাংলাদেশিদের ৪ দিনের রিমান্ডে নিয়েছে মালয়েশিয়া পুলিশ। মালয়েশিয়ায় স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম (এসওপি) অমান্য করে ঈদের নামাজে অংশ নেয়ায় ৪৮ বাংলাদেশিকে আটক করা হয় মঙ্গলবার।

আজ বুধবার সকাল ১০টায় অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হয়। পরে পুলিশ তাদের রিমান্ড আবেদন করলে বুকিত মেরতাজম ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী রেজিস্ট্রার হাসলিজা রাজাক এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় পেনাং রাজ্যের জুরু তামান পেলাংগি মসজিদে ১০০ মানুষকে জামাতে নামাজ আদায়ের জন্য প্রবেশের অনুমতি দেয় কর্তৃপক্ষ। এ সময় মসজিদে প্রবেশ করতে পারেননি এমন দুই শতাধিক মানুষ মসজিদের বাইরে ঈদের নামাজ আদায় করেন। তাদের বেশিরভাগই ছিলেন বাংলাদেশি।

নামাজ আদায়ের ভিডিও স্থানীয় একজন নাগরিক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে শুরু হয় আলোচনা-সমালোচনা। পরে স্থানীয় প্রশাসন তাদের আটক করে। ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে রাজ্যের পুলিশ প্রধান ক্ষমা চেয়েছেন।

তবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদ্দিন কড়া নির্দেশনা দিয়ে বলেছেন, এ ঘটনায় আটক ব্যক্তিরা কোনো ছাড় পাবে না। প্রয়োজনে এসব অভিবাসীদের দেশে পাঠানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, মহামারি করোনা ঠেকাতে মালয়েশিয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রতিদিনই অভিযান চালাচ্ছে প্রশাসন। করা হচ্ছে আইন অমান্যকারীদের জেল-জরিমানা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys