মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

মার্কিন প্রেমিকের গুলিতে বাঙালি তরুণী নিহত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষাঙ্গ প্রেমিকের গুলিতে বাংলাদেশি এক তরুণী নিহত হয়েছেন।
শুক্রবার যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে এই ঘটনা ঘটে। নিহত তরুণীর নাম সিনথিয়া কস্তা (২২)। তাঁর ঘাতক কৃষ্ণাঙ্গ প্রেমিকের নাম ডেরিক ম্যান।

সিথিয়ার গ্রামের বাড়ি বাংলাদেশের গাজীপুরের কালীগঞ্জ থানায়।

সিনথিয়া তার বাবা এন্ড্রু ডি’কস্তা ও মা সিসিলিয়া কস্তা মেরিল্যান্ডের সিলভার স্প্রিং শহরে নিজ বাড়িতে বসবাস করতেন। পরে প্রেমিকের বাড়িতে গিয়ে খুন হন তিনি।

জানা গেছে, সিনথিয়া মার্কিন সেনাবাহিনীতে কর্মরত ওই যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লেও তাঁর সঙ্গে মেয়ের বিয়ে রাজি হননি বাবা-মা। পরে ওই যুবক সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিয়ে তাকে ইন্ডিয়ানা রাজ্যের বাড়িতে নিয়ে যেতে চান। ঘটনার আগে মা-বাবার অবাধ্য হয়ে গত ১৩ জানুয়ারি সিনথিয়া ড্রাইভ করে ইন্ডিয়ানা যুবকের কাছে চলে যায়।

শুক্রবার বিকেলে ইন্ডিয়ানা পুলিশ সিনথিয়ার বাবাকে জানায়, তাঁর মেয়ে গুলিতে নিহত হয়েছে। পুলিশ ইতোমধ্যে যুবককে গ্রেফতার করেছে। প্রথমে ঘটনা আত্মহত্যা বলে চালিয়ে দিয়ে চেয়েছিল হত্যাকারী। পরে ময়নাতদন্তে দেখা যায়, তাকে পেছন থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। মরদেহ এখনো ইনিডিয়ানায় হাসপাতালের মর্গে রয়েছে।

সিনথিয়ার মৃত্যুতে স্থানীয় বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys