রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ভারতে পাচার হওয়া ২ কিশোরী দেশে ফিরলেন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২০

নিউজ ডেস্ক: দুই বছরের কারাদণ্ড শেষে ভারতের পাচার হওয়া দুই কিশোরীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে ভারতের পুলিশ বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, আড়াই বছর আগে বাংলাদেশি ওই দুই কিশোরীকে চাকরি দেওয়ার কথা বলে ভারতে পাচার করেছিল দালালরা। গুজরাটে আটক হওয়ার পর দুই বছরের সাজা হয় তাদের। কক্সবাজারের কুতুবদিয়ার কিশোরীদ্বয়ের তখন বয়স ছিল ১৩ ও ১৪ বছর।

সাজার মেয়াদ শেষে ভারতের আহমেদাবাদ চিলড্রেন হোমস ফর গার্লস নামে একটি এনজিওর হেফাজতে ছিল তারা। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হলো।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys