বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

ফ্রান্সে মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ সেলিম স্মরণে শোকসভা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ সেলিম স্মরণে প্যারিসে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ফ্রান্স প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় প্যারিসের ক্যাথসীমায় একটি অভিজাত রেস্তুরায় এ শোকসভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র সাংবাদিক ফারুক খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা এনামুল হক।
বিশেষ অতিথি ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাসেম, সুনাম উদ্দিন খালিক, সৈয়দ ইকবাল ফয়সল, বাংলাদেশ এসোসিয়েশনের আহ্বায়ক সালেহ আহমেদ চৌধুরী, ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহিন আরমান চৌধুরী।

সভায় সভায় স্বাগত বক্তব্য দেন ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের আহ্বায়ক ফেরদৌস করিম আখঞ্জী এবং শোক প্রস্তাব পাঠ করেন সাংবাদিক খালেদ গোলাম কিবরিয়া সাংবাদিক ইমরান।
ইমরান মাহমুদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটি-ফ্রান্স শাখার সভাপতি প্রকাশ রায়, ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি এনায়েত হোসেন সোহেল, সাবেক সভাপতি আবু তাহের দুলাল,সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবু, সাংবাদিক নয়ন মামুন, শাহ সোহেল,জামিল আহমেদ শাহেদ, হিউম্যান রাইটস পীস ফর বাংলাদেশ ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক আজাদ মিয়া, আওয়ামীলীগ নেতা মাহবুবুল আলম কয়েস প্রমুখ ।
এ সময় বক্তারা বেনজীর আহমেদ সেলিমের জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরে তার রাজনৈতিক দর্শন ও সামাজিক কর্মকাণ্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা বলেন, দেশ সমাজ-সভ্যতার সামগ্রিক উন্নয়নে তিনি ছিলেন এক বহুমাত্রিক চিন্তার মানুষ।
পরে তাঁর বিদেহী আত্মার মাগফেরত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys