বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

প্রবাসী যাত্রীদের ভিড় সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: আজও সৌদি এয়ারলাইন্সের রাজধানীর কারওয়ান বাজারে প‌্যান প‌্যাসিফিক সোনারগাঁও হোটেলের অফিসের সামনে ভিড় করেছেন প্রবাসী যাত্রীরা।

আজ সোমবার (১৯ এপ্রিল) ভোর থেকে প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ফটকের সামনে তারা অপেক্ষা করছেন। তবে এ সময় সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি। কারও কারও মাস্কও থুতনিতে ঝুলতে দেখা গেছে।

সৌদি এয়ারলাইন্সের অফিস সকাল ১০টায় খোলার কথা রয়েছে বলে জানিয়েছেন প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দায়িত্বরত আনসার সদস্যা মো. মোক্তার।

জানা গেছে, শনিবার (১৭ এপ্রিল) থেকে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ প্রবাসীদের টিকিট দেওয়া শুরু করেছে। গত ১৪ এপ্রিল থেকে যাত্রীদের টিকিট দেওয়া হচ্ছে।রবিবার (১৮ এপ্রিল) সৌদি প্রবাসীদের ১৪ থেকে ১৮ এপ্রিলেরর যাত্রীদের টিকিট দেওয়া হয়েছে। একইভাবে সোমবারও অপেক্ষারত যাত্রীদের পূর্ববর্তী ও পরবর্তী তারিখের টিকিট দেওয়া হবে। তবে রবিবার রাত ১১ পর্যন্ত যেসব যাত্রী লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি, তাদেরকে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ টোকেন দিয়েছে। টোকেন পাওয়া যাত্রীদের সোমবার অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেওয়া হবে। টিকিটের জন‌্য ভোর থেকেই প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে ভিড় করতে থাকেন যাত্রীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টিকিটের লাইন আরও দীর্ঘ হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys