শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

দুবাই রুটে ফ্লাইট বাড়াল বিমান

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: ঢাকা-দুবাই-ঢাকা রুটে আরও দুইটি ফ্লাইট বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এখন থেকে ঢাকা-দুবাই-ঢাকা রুটে প্রতি সপ্তাহে ৩টির পরিবর্তে সপ্তাহে ৫টি ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় বিমান সংস্থাটি।

রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।

বিজ্ঞপ্তিতে বিমানের যাত্রীদেরকে বিমানের বিক্রয় অফিস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ও এজেন্টের মাধ্যমে টিকিট ক্রয়ের জন্য অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত তথ্যের জন্য বিমানে ওয়েবসাইট www.biman-airlines.com এবং কল সেন্টার ০১৭৭৭৭১৫৬১৩-১৬-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

করোনার কারণে দীর্ঘ দিন বন্ধ রাখার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফের দুবাই ও আবুধাবি রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করে। সিডিউল অনুযায়ী গত ১৩ জুলাই থেকে দুবাই রুটে এবং ১৪ জুলাই থেকে আবুধাবি রুটে ফ্লাইট চলা শুরু হয়। এরপর থেকে সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার ও শনিবার- এই তিন দিন ঢাকা-দুবাই-ঢাকা রুটে বাণিজ্যিক সিডিউল ফ্লাইট পরিচালিত হচ্ছিল।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys