বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

টাকা লাগবে না প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ বাড়াতে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: টাকা ছাড়াই প্রবাসীরা পাসপোর্টের মেয়াদ এক বছর বাড়াতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বুধবার সৌদি আরবে ৩ দিনের সফর শেষে ঢাকায় ফিরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রবাসে পাসপোর্টের মেয়াদ এক বছর বাড়ানোর জন্য ২৫ ডলার ফি নেওয়া হয়। তবে এখন থেকে এই ফি আর লাগবে না।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার একটি বৈঠক হয়েছে। বৈঠকে আমরা প্রবাসীদের পাসপোর্টের এক বছর মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে কোনো ধরনের ফি না নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছি। এটি গৃহীত হয়েছে। এ বিষয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে চিঠি দেব।

সৌদি আরবে টিকা নিতে ‘তাওয়াক্কাল’ অ্যাপে আবেদন করতে হয়। অনেক প্রবাসীর পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় তারা টিকা নিতে বিড়ম্বনায় পড়ছিলেন। তবে পাসপোর্টের এক বছর মেয়াদ বাড়ালে তারা সেটা নিতে পারবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys