1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

জাতীয় শোক দিবস পালন ইতালিতে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২০

নিউজ ডেস্ক: ইতালিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) ইতালির বলোনিয়ায় পতাকা অর্ধনমিতকরণ ও দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

দোয়া ও শ্রদ্ধাঞ্জলীর আয়োজন করে বলোনীয়া আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলোনীয়া আওয়ামী লীগের প্রধান আহ্বায়ক জাবির হোসেন মুসা,আমিনুল ইসলাম নান্নু,আনোয়ার হোসেন,আলী আকবর শিকদার, আমির হোসেন, আসাদুজ্জামান,রফিকুল ইসলাম সরদার, সালাম হোসেন,আরাফাত হোসেন কাজী,এনামুল হকটিটু খালাসী,ইসাহাক,খোকন বেপারী,সুমন,আহসান ফকির,ফরিদ,কালাম হাওলাদার,অপু কস্তা,আবুল হোসেন তপাদার,আজম খালাসী,আক্তার হোসেন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এই সময় বক্তারা বলেন বাংলাদেশ এবং বঙ্গবন্ধু একইসূত্রে গাঁথা। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ জন্ম হতো না। সদ্য স্বাধীন হওয়া দেশকে নিজের স্বপ্নের মতো করে গড়ে তুলতে বঙ্গবন্ধু সকল ধরনের পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু ইতিহাসের এ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, তাঁর স্বপ্ন বাস্তবায়ন করতে সময় পেয়েছিলেন মাত্র সাড়ে তিন বছর। ১৫ আগস্টের কালো রাত্রিতে ঘাতক চক্রের বুলেটের নিষ্ঠুর আঘাতে জাতি হারায় তাঁর পিতাকে, অভিভাবককে আর থমকে যায় সোনার বাংলাদেশ গড়ার সকল পদক্ষেপ।

এখন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার সেই স্বপ্নকে বাস্তবায়ন করে একটি সুখী-সমৃদ্ধ দেশ নির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বক্তারা বলেন, বিভিন্ন সামাজিক সূচকে উল্লেখযোগ্য সাফল্য অর্জন হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ, নারী শিক্ষা ও নারী ক্ষমতায়ণে এবং খেলাধূলাসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে।

১৫ আগস্ট ১৯৭৫ তারিখে বঙ্গবন্ধুসহ শাহাদত বরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys