1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ক্লাউড নাইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাংলাদেশি বংশোদ্ভুত মনিকা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

নিউইয়র্ক প্রতিনিধি: আমেরিকার একটি বিখ্যাত পানীয় কম্পানি বাংলাদেশী বংশোদ্ভুত আমেরিকান নাগরিক মনিকা হককে ক্লাউড নাইন এর ব্র্যান্ড অ্যাম্ব্যাসেডর হিসেবে নিযুক্ত করলো।ক্লাউড নাইন একটি নন্ অ্যাল্কোহলিক পানীয় যা পান করা স্বাস্হ্যসম্মত এবং যারা অ্যালকোহলিক তারা যদি এই পানীয় পান করে তাহলে তারা অ্যালকোহলকে গুডবাই জানাতে বাধ্য হবে।

২৭শে সেপ্টেম্বর ২০২০বিকাল পাঁচটার দিকে নিউইয়র্কের ইয়ংকার্সের ওয়ারবারটন অ্যাভিনিউ হাডসন রিভারের পাশে একটি আর্টহলে সোশ্যাল ডিস্ট্যান্সিং মেইনটেইন করে একটি ফ্যাশন ইভেন্টের আয়োজন করেন ওয়েস্টচেস্টার ফ্যাশন উইকের কর্নধার জো করবালিস।এই ফ্যাশন ইভেন্টে উপস্হিত ছিলেন জন হলোহান যিনি ক্লাউড নাইনের কর্নধার।শুরু থেকেই জন হলোহান মনিকা হকের ফ্যাশন সেন্স এবং যে কোনো দ্রব্যের প্রমোশন নিয়ে দৃঢ়তা নিয়ে ছিলেন মনোমুগ্ধ।

তার এই পানীয়কে বিশ্বের দরবারে বহুল পরিচিত করতে তিনি মনিকা হককেই এর সঠিক দাবীদার হিসেবে মনে করেছেন এবং তাঁকেই এর ব্র্যান্ড অ্যাম্ব্যাসেডর হিসেবে ঘোষনা করেছেন। ক্লাউড নাইন হাতে নিয়ে যারা এই ফ্যাশন ইভেন্টে প্রাথমিক ফটোশুট করেছেন তারা হলেন মনিকা হক,ভ্যালডা রেইনি, সুপার মডেল ডায়ানা ম্যাডালিনা পুসকাসু, ফুড ব্লগার এস ডি হোয়াজ,অ্যানামোরা,ছে ডাব,অ্যান এলিজাবেথ,গ্যাবি হ্যাস।এই ফটোশ্যুট পরিচালনা করেন টেড কারপোভিচ,টেড একজন ইন্টারন্যাশনাল ফটোগ্রাফার এবং একজন উন্নত মনের মানুষ।

এই আডম্বর ফ্যাশন ইভেন্টে আরো যারা উপস্হিত ছিলেন তারা হলেন হাইলি হাম্বেলের প্রতিষ্ঠাতা লুকনার ডোম্পিয়ারে উল্ল্যেখ্য মনিকা হক হাইলি হাম্বেলের অ্যাম্ব্যসেডর হিসেবে নিযুক্ত আছেন।আরো উপস্হিত ছিলেন সুপার মডেল হারুটিন জুগইয়েন,রিচার্ড বানাস,ইন্ডিয়া রো,পর্টনয়,অ্যানথনি ভেন্টারোলা,থমাস অ্যাগুইলা,রিজে ফাকু্ন্ডো,লরা বট,আনিটা কিরিটে,অ্যামিটি,ম্যাক্স ডোনোভ্যান,গ্লেন ডোনোভ্যান,ভিবা মিস্ট্রি,ডি তুল।

মনিকা হক শুরু থেকেই গ্লোব্যাল ওয়ার্মিং নিয়ে কাজ করে আসছেন,তো গ্লোবাল ওয়ার্মিং নিয়ে জিজ্ঞাসা করা হলে মনিকা সবাইকে পৃথীবির ভারসাম্য এবং আবহাওয়ার ভারসাম্য বজায় রাখতে সবাইকে পরিস্কার পরিচ্ছন্নভাবে থাকার আহবান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys