1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ইতালিতে প্রবাসী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেবে দূতাবাস

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: ইতালিতে বসবাসরত প্রবাসীদের মধ্যে সম্ভাব্য উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের ভার্চুয়াল প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি দিয়েছে সেখানকার বাংলাদেশ দূতাবাস।

মুজিববর্ষ উপলক্ষ্যে ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ’ (বিআইডিএ) ও ‘বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল কর্তৃপক্ষ’ (বেজা) এর সহযোগিতায়

এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় দূতাবাস।

এ বিষয়ে রাষ্ট্রদূত শামীম আহসান বলেন, “প্রবাসীরা রেমিট্যান্স বা দেশে বিনিয়োগ করে বাংলাদেশের উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন। তবে কিছু কিছু ক্ষেত্রে এসব প্রবাসীরা দেশে বিনিয়োগের বিষয়ে সঠিক ধারণা না পেয়ে ভুল জায়গায় বিনিয়োগ করে প্রতারিত বা ক্ষতির সম্মুখীন হন। এজন্য মুজিববর্ষে আমরা এ উদ্যোগ নিয়েছি।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতালিতে বসবাসরত অনাবাসী প্রবাসী বাংলাদেশের মধ্যে যারা সম্ভাব্য উদ্যোক্তা ও বাংলাদেশে বিনিয়োগ করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে ব্যবসায়িক প্রশিক্ষণ দেওয়া হবে। চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহ থেকে এসব প্রবাসীদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হবার কথা রয়েছে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বাণিজ্য লাইসেন্স নেওয়ার প্রক্রিয়া, কোম্পানির নিবন্ধন, ব্যবসায়িক কৌশল, বিনিয়োগের স্থান নির্বাচন, হিসাব-নিকাশ, ব্যবসা সম্প্রসারণের প্রক্রিয়াসহ ব্যবসা শুরুর ক্ষেত্রে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হবে।

প্রশিক্ষণে অনাবাসী প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকারের দেওয়া বিভিন্ন প্রণোদনা প্যাকেজ সম্পর্কেও ধারণা দেওয়া হবে। এছাড়া বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সংস্থা ও ব্যবসায়িক সমিতির সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের সুবিধা পাবেন এসব উদ্যোক্তা বা বিনিয়োগকারীরা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys