1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

ইতালিতে অভিবাসীদের মানববন্ধন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

নিউজ ডেস্ক: ইতালির ফিরেন্স শহরে প্রবাসী বাংলাদেশিসহ অন্য দেশ থেকে আসা অভিবাসনপ্রত্যাশীরা সান লরেনছো চত্বরে মানববন্ধন করেছেন।

বাংলাদেশ সমিতির আয়োজনে ফিরেন্স বাংলাদেশ কমিউনিটির সহযোগিতায় রোববার ওই মানববন্ধন কর্মসূচিতে বিপুলসংখ্যক অভিবাসী অংশগ্রহণ করে সরকারের কাছে এ দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সভাপতি আব্দুর রউফ (জীবন), বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম (নুরু), সাংগঠনিক সম্পাদক কবির আহমেদ, ফিরেন্স আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা শরীফ মৃধা, ফিরেন্স আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক আজাদ খান (ইমাম), সাংগঠনিক সম্পাদক হিরণ চৌধুরী প্রমুখ।

এ ছাড়া ফিরেন্স বিএনপি’র প্রধান উপদেষ্টা ওমর শিকদার (মুক্তার), উপদেষ্টা বিডিআর মনির, ফিরেন্স বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর আলম ভুঁইয়া (সাগর), সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান জিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী মনির, সহসভাপতি মিজানুর রহমান ও তৌহিদ।

অন্যদের মধ্যে ছাত্রলীগ ফিরেন্স শাখার সভাপতি শরিফুল ইসলাম (শাকিল), যুবলীগের গাজী রাসেল, মনির হোসেনসহ (আলম) সান লরেন্স ব্যবসায়ী ফোরামের আহ্বায়ক জাকির হোসেন (জাকির), আবুল হোসেন, ওমর ফারুক, সাইফুল চৌধুরী, নিজাম উদ্দিন সরকার, আবুল কালাম (আজাদ),খান বাহাদুর,শাহরিয়ার, ভোলা সিটিজেন ফোরাম ফিরেন্স ইতালির সভাপতি নিজাম উদ্দিন পাটোয়ারী, সহসভাপতি মোহাম্মদ অপু, ফ্রেন্ডস ফোরাম ফিরেন্সের সদস্য মিজানুর রহমান (মিজান), আহসান উল্লাহ(হাসান), গাজী মনির, বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক, সামাজিক ও ব্যাবসায়িকরা অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

পরে স্থানীয় প্রসাশনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে মানবিকভাবে সব কাজে সহজ শর্তে বৈধতা (পিআর) দেয়া দাবি করা হয়।

উল্লেখ্য, রাজধানী রোম থেকে সামাজিক সংগঠন ইল ধূমকেতুর উদ্যাগে কমিউনিটির শীর্ষ নেতা সাবেক বাংলাদেশ সমিতির সভাপতি জিএম কিবরিয়া, কেএম লোকমান হোসেন, নুরে আলম সিদ্দিকী বাচ্চু, বাংলাদেশ সমিতির সভাপতি আফতাব বেপারী, হাসানুজ্জামান কামরুল বলেন, সহজ শর্তে স্টে পারমিট দেয়ার দাবি আদায়ের আন্দোলন এখন ইতালির বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys