1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

হাজার প্রবাসীর সৌদি যাওয়া অনিশ্চিত!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: প্রবাসী আফজাল হোসেন। সৌদিতে কর্মরত ছিলেন প্রায় ১৫ বছর। গত ১৩ ফেব্রুয়ারি ছুটিতে এসেছেন। ২৮ এপ্রিল ফিরে যাওয়ার কথা। করোনার কারণে যেতে পারেননি। পরে দুই দফা ছুটির মেয়াদ বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। কিন্তু বিমানের টিকিট না পাওয়ায় এখন তার সৌদি যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

আফজাল বলেন, কুমিল্লা থেকে এসেছি। চারদিন ধরে বিমানের অফিসে আসছি। টিকিট কনফার্ম হয়নি। বিমান কর্তৃপক্ষ জানায় ৩০ সেপ্টেম্বর যাদের ছুটির মেয়াদ শেষ হবে তাদের টিকিট দেয়া হবে না। ছুটির মেয়াদ বাড়াতে পারলে টিকিট দেবে। ছুটির মেয়াদ বাড়ানোর জন্য দুদিন ধরে কপিলকে (ওই দেশের মালিককে) ফোন দিচ্ছি। ফোন ধরছে না। আমরা ওই দেশে কাজ করি। মালিককে কিছু বলতেও পারি না। চাইলেই কি ছুটির মেয়াদ বাড়াতে পারবো। এখন সরকার যদি আগের মতো ছুটির মেয়াদ না বাড়ায় তাহলে সৌদি যেতে পারবো না।

সৌদিতে না যেতে পারলে দেশে কী করবো। এখানে তো কাজ নেই। আজকে পাঁচ মাস ধরে বসে আছি এক টাকাও ইনকাম নেই। উল্টো যে টাকা এনেছি তা বসে খেয়ে এখন ধারদেনা করে চলছি।

ক্ষোভ প্রকাশ করে প্রবাসী আফজাল বলেন, আমার পাঠানো রেমিট্যান্সের টাকায় পরিবার চলে, দেশের অর্থনীতি সচল থাকে। এখন আমরা সমস্যায় পড়েছি, সরকার যদি সহযোগিতা না করে তাহলে কীভাবে চলবো। সৌদি না যেতে পারলে দেশে বেকার থাকতে হবে। সামনে তো সব অন্ধকার দেখছি।

আফজালের মতো আরেক প্রবাসী চট্টগ্রামের কাইয়ুম। প্রায় ২০ বছর সৌদির জেদ্দায় একটি প্রতিষ্ঠানে কাজ করেন।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys