মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

তুরস্কে স্বর্ণপদক পেল বাংলাদেশের হাসান

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: তুরস্কে একটি আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী হাফেজ মুগনিউল হাসান।

তিনি তুরস্ক সরকারের বৃত্তি নিয়ে দেশটির আদানা শহরের চুকুরোভা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক থিওলজি বিষয়ে পড়াশোনা করছেন।

আন্তর্জাতিক দাতা সংস্থা (আইএইচএইচ) আদানা শাখা এবং আদানা শহরে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের নিয়ে কাজ করা ‘চুকুরোভা ইন্টারন্যাশনাল স্ট্যুডেন্ট এসোশিয়েসন যৌথভাবে ওই কিরাত প্রতিযোগিতার আয়োজন করে।

৩০ দেশের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। চূড়ান্ত পর্বে ছয়টি দেশের প্রতিনিধি বাছাই করা হয়। গত শনিবার গ্র্যান্ড ফিনালে তিনজনকে পুরষ্কৃত করা হয়। তার মধ্যে প্রথম স্থান অর্জন করেন মুগনিউল হাসান।

প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করেন ফিলিস্তিনি শিক্ষার্থী হুসাম আল নাফফার এবং তৃতীয় স্থান লাভ করেন মিশরের শিক্ষার্থী আহমেদ আদেল।

গ্র্যান্ড ফিনালে মুগনিউলের হাতে পুরস্কার তুলে দেন আইএইচএইচ এর আদানা শাখা সভাপতি মাহমুদ ইরসালিন।

হাফেজ মুগনিউল হাসান বাংলাদেশে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় পড়াশোনা শেষ করে তুরস্ক সরকারের বৃত্তি নিয়ে ২০১৬ সালে তুরস্কে যান। তুরস্কে একটি আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী হাফেজ মুগনিউল হাসান।

তিনি তুরস্ক সরকারের বৃত্তি নিয়ে দেশটির আদানা শহরের চুকুরোভা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক থিওলজি বিষয়ে পড়াশোনা করছেন।

আন্তর্জাতিক দাতা সংস্থা (আইএইচএইচ) আদানা শাখা এবং আদানা শহরে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের নিয়ে কাজ করা ‘চুকুরোভা ইন্টারন্যাশনাল স্ট্যুডেন্ট এসোশিয়েসন যৌথভাবে ওই কিরাত প্রতিযোগিতার আয়োজন করে।

৩০ দেশের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। চূড়ান্ত পর্বে ছয়টি দেশের প্রতিনিধি বাছাই করা হয়। গত শনিবার গ্র্যান্ড ফিনালে তিনজনকে পুরষ্কৃত করা হয়। তার মধ্যে প্রথম স্থান অর্জন করেন মুগনিউল হাসান।

প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করেন ফিলিস্তিনি শিক্ষার্থী হুসাম আল নাফফার এবং তৃতীয় স্থান লাভ করেন মিশরের শিক্ষার্থী আহমেদ আদেল।

গ্র্যান্ড ফিনালে মুগনিউলের হাতে পুরস্কার তুলে দেন আইএইচএইচ এর আদানা শাখা সভাপতি মাহমুদ ইরসালিন।

হাফেজ মুগনিউল হাসান বাংলাদেশে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় পড়াশোনা শেষ করে তুরস্ক সরকারের বৃত্তি নিয়ে ২০১৬ সালে তুরস্কে যান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys