মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন

করোনাভাইরাস: বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রোম দূতাবাসের

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: ইতালির রোমের বাংলাদেশ দূতাবাস দেশটিতে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রোম দূতাবাস ও মিলান কনস্যুলেট অফিস।

প্রবাসী বাংলাদেশিদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে অথবা সন্দেহ করলেই রোম দূতাবাসের হেল্প ডেক্স 333 744 1690, 389 475 6902 নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেন। অন্যদিকে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান 329 4305 ও 320 224 4829 যোগাযোগের জন্য বলা হয়। ইতালির উত্তরাঞ্চলগুলোতে করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর খবর দূতাবাস অবগত রয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। তাই প্রবাসী বাংলাদেশিদের যেকোনো সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণে দূতাবাস প্রস্তুত রয়েছে।

এছাড়াও প্রবাসী বাংলাদেশিদের আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করতে অনুরোধ করা হয়েছে। দূতাবাস কোনরকম বন্ধ না রাখার নির্দেশনা আসেনি এমন কথাও জানান হয়। পাশাপাশি দূতাবাসের সেবা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। যারা সেবা নিতে আসছেন, তাদেরকে সতর্ককরন বার্তা দেয়া হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের। দূতাবাসের সকল কর্মকর্তা এ ব্যাপারে সজাগ রয়েছে বলে জানান দূতাবাস কর্তৃপক্ষ।

এদিকে করোনাভাইরাসের উপসর্গ অনুভব করলেই ইতালিয়া টোল ফ্রি নাম্বার 1500 এবং 112 নাম্বারে দ্রুত যোগাযোগ করতে আহ্বান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys