1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ইতালিতে বাবার হাতে শিশু কন্যা খুন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: ইতালিতে প্রবাসী বাংলাদেশি পরিবারে বাবার হাতে চার বছর বয়সী কন্যা সন্তান খুন হয়েছে। এছাড়াও পরে ১২ বছর বয়সী পুত্র সন্তানকে হত্যার উদ্দেশে রড দিয়ে আঘাত করলে ছেলে দৌড়ে পালিয়ে যায়। পরে হত্যাকারী পিতা নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনায় হত্যাকারী বিল্লাল হোসেনকে (৩৯) আটক করে পুলিশি হেফাজতে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মঙ্গলবার সকালে দেশটির তোসকানা অঞ্চলের আরেজ্জো প্রভিন্সের বুচিন এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে খুনের রহস্য উদ্ঘাটনের জন্য তদন্ত করছে পুলিশ।

সুত্র জানায়, বিল্লালের স্ত্রী সকালে জরুরি প্রয়োজনে বাজার করতে গেলে বিল্লাল হঠাৎ করে ছুরি দিয়ে প্রথমে তার ছোট মেয়েকে গলা কেটে হত্যা করে। পরে ছেলেকে হত্যাচেষ্টা চালালে দৌড়ে পালিয়ে যায় ছেলে। পরে নিজে আত্মহত্যা চেষ্টা করলে পুলিশ এসে তাকে আটক করে হাসপাতালে নিয়ে যায়।

জানা যায়, সকালে বাসার মধ্যে অস্বাভাবিক শব্দ শুনতে পেলে পুলিশে খবর দেয় ফ্ল্যাটের একটি পরিবার। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে আত্মহত্যার উদ্দেশে নিচে পানির ট্যাংকের মধ্যে ঝাঁপ দেয় বিল্লাল। পরে তাৎক্ষণিক ফায়ারসার্ভিসের একটি দল এসে বিল্লালকে জীবিত উদ্ধার করে।

বিল্লালের স্ত্রী জানায়, লকডাউনের জন্য কাজ না থাকায় দীর্ঘদিন যাবত বাসায় ছিল বিল্লাল। কিন্তু কয়েকদিন যাবত বিল্লাল অনিদ্রায় ভুগছিল সে। মাঝেমাঝে ডাক্তার ডেকে ঘুমের জন্য চিকিৎসা নিত বিল্লাল।

এ ঘটনায় দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার বলেন, ঘটনাটি আমি শুনেছি। আমরা দূতাবাস থেকে পরিবারটির সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।

বিল্লাল দীর্ঘদিন যাবত ইতালির পালেরমো শহরে পরিবার নিয়ে বসবাস করেছেন। পরে একবছর আগে তিনি পরিবার নিয়ে আরেজ্জো চলে যান। তার দেশের বাড়ি কুমিল্লা জেলার হোমনার বিষ্ণুপুরে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys