1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ইতালিতে পাসপোর্ট বিড়ম্বনায় কয়েক হাজার প্রবাসী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

নিউজ ডেস্ক: ইতালিতে পাসপোর্ট বিড়ম্বনায় পড়েছেন কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি। দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের বৈধকরণের প্রক্রিয়ায় পাসপোর্টের অভাবে অনেক বাংলাদেশিই ‘স্টে পারমিট’ নামক সোনার হরিণ পাবার সুযোগ হারাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্ট হাতে পেতে রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানিয়েছেন এসব প্রবাসী বাঙ্গালীরা।

দেশটিতে প্রবাসী বাংলাদেশির সংখ্যা প্রায় তিন লাখের বেশি হলেও এর মধ্যে অবৈধ বাংলাদেশি অভিবাসীর সংখ্যা প্রায় ৭০ হাজার। দেশটিতে বর্তমান সরকারের দীর্ঘ সাত বছর পর বৈধকরণের চলমান প্রক্রিয়ায় পাসপোর্ট হাতে না থাকায় প্রায় দশ হাজার বাংলাদেশির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে।

এবিষয়ে জাহিদুল ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশি ইত্তেফাককে বলেন, দীর্ঘ নয়বছর যাবত ইতালিতে অবৈধভাবে বসবাস করে আসছি। ডকুমেন্টন্সের অভাবে দেশে যেতে পারিনি। কয়েকমাস আগে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে নবায়ণ করার জন্য আবেদন করি, কিন্তু চারমাস পেড়িয়ে গেলেও পাসপোর্ট এখনও হাতে পাইনি। এবছর যদি পাসপোর্টের অভাবে বৈধ হতে না পারি তাহলে আমার ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত।

তবে রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার বলেছেন, দূতাবাস শুধুমাত্র পাসপোর্টের আবেদন গ্রহণ করতে পারে। কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ বাংলাদেশ পাসপোর্ট অফিসের নিকট। বাংলাদেশ থেকে পাসপোর্ট আমাদের কাছে এলে আমরা দ্রুতসময়ের মধ্যে তা হস্তান্তর করে থাকি। তবে বর্তমান করোনার কারণে পাসপোর্ট পেতে হয়তো কিছুটা বিলম্ব হচ্ছে। তবে আমি পাসপোর্ট অধিদপ্তরে চিঠি দিয়ে বিষয়টি জানাবো।

উল্লেখ্য, করোনায় বিপর্যস্ত ইতালির কৃষিখাতের ধ্বস ঠেকাতে এখানে কর্মরত সকল অবৈধ অভিবাসীদের বৈধ করে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী মাসের ১৫ তারিখ পর্যন্ত এ আবেদন প্রক্রিয়া চালু থাকবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys