শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

আল জাজিরার সম্প্রচার বন্ধের দাবি অস্ট্রেলিয়া আ. লীগের

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন’ শীর্ষক প্রতিবেদনটিকে রাজনৈতিক বিদ্বেষপূর্ণ অভিযুক্ত করে এর সম্প্রচার বন্ধের দাবি জানিয়েছে অস্ট্রেলিয়া আওয়ামী লীগ।

বুধবার সিডনিতে নিউ সাউথ ওয়েলস আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সিমুন ফারুক রবিনের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার, প্লেকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন এবং সোমবার দেশটির কাতার দূতাবাসে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন।

সিমুন ফারুক রবিন বলেন, “বাংলাদেশ সরকার ও সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রচারের প্রতিবাদে সিডনিতে অবস্থিত আল জাজিরার নতুন কার্যালয় এবং জাতিসংঘ সদর দপ্তরের সামনে আয়োজিত পৃথক বিক্ষোভ সমাবেশে আমরা অস্ট্রেলিয়াতে আল জাজিরার সম্প্রচার বন্ধের দাবি জানিয়েছি।”

নিউ সাউথ ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল হকের উপস্থাপনায় এতে বক্তব্য দেন অস্ট্রেলিয়া কৃষকলীগের সভাপতি শাহ আলম, উপদেষ্টা সাব্বির ফেরদৌস শাওন, সহ সভাপতি তানভির কেনেডি, মইনুল মল্লিক, নূর উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক রিয়াসাদ হাসান, তাহমিদুন নূর, দপ্তর সম্পাদক মাসফি রহমান, নির্বাহী সদস্য আহমেদ হাসান উমায়ের ও মোহাম্মদ হাসান উসায়েদ। সমাবেশে অংশ নেন আবদুর রহিম বাবু ও আবু বকর।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys