ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্যারিসে বিশ্বনাথের ফয়ছল আহমেদ নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ফ্রান্সে নানা আয়োজনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি ফ্রান্সে আবুল খায়ের লিটনের জানাজার নামাজ শুক্রবার ফ্রান্সের বেসাঁসোঁতে বাংলাদেশ কমিউনিটি ACBB-এর অভিষেক ও সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠিত ফেসবুক পোস্টে দুর্ঘটনার কথা জানান তানজিন তিশা যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে বন্দুক হামলায় নিহত ১৪ প্রথম রাষ্ট্রীয় পুরস্কার পেলেন সালাহউদ্দীন সুমন ফ্রান্সে মমিন ও কৃতি ফুটবলার সামাদ স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির

ফ্রান্সে নানা আয়োজনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি

  • প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সে নানা আয়োজনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি

ফ্রান্স প্রতিনিধি: নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও ভক্তিমূলক আয়োজনের মধ্য দিয়ে ফ্রান্সে বিজয়া দশমীতে সমাপ্ত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।


উৎসবকে ঘিরে ফ্রান্সে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করে আনন্দ, উৎসাহ ও ধর্মীয় আবহ। দেবী দুর্গার আরাধনার মধ্য দিয়ে ভক্তরা দেশ, জাতি ও বিশ্বমানবতার শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করেন।


বিজয়া দশমী উপলক্ষে ভক্তদের মধ্যে ছিল বিদায়ের আবেগ ও আগামী বছরের অপেক্ষা। দেবী দুর্গার বিদায়ের মধ্য দিয়ে এবারের উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলেও ভক্তদের হৃদয়ে রয়ে গেছে আনন্দ, ভক্তি ও সম্প্রীতির বার্তা।


এ সময় ভক্তরা পৃথিবীজুড়ে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবকল্যাণ প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে আগামী বছর আরও মঙ্গলবার্তা নিয়ে দেবী দুর্গা ফিরে আসবেন—এমন আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।


ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের পাশাপাশি শারদীয় দুর্গোৎসব মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। উৎসবের মধ্য দিয়ে বিশ্বজুড়ে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠিত হোক—এমন প্রত্যাশা সবার।

সর্বশেষ সংবাদ